বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি আল ইমরান (৩৩) ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আল ইমরান বেনাপোলের একতা প্রেসক্লাব এর সহ-সভাপতি সিনিয়ার সাংবাদিক মোঃ নজরুল ইসলামের মেঝ ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আল-ইমরান ভবারবেড়স্থ নিজ বাস ভবনে হার্ট হার্ট অ্যাটাক করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতাল থেকে খুলনায় সিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানে তিনি শনিবার ভোর ৫ টায় ব্রেন স্ট্রোক করে মারা যান।
তার এই অকাল মৃত্যূতে শার্শা উপজেলা সহ বেনাপোল পৌরসভার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন অংঙ্গ সংগঠন নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন আল-ইমরানের এই অকাল মৃত্যূতে গভীর শোক এবং শোকাতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।